নয়াগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান - The News Lion

নয়াগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান

 


দি নিউজ লায়ন;  পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নয়াগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান কর্মসূচির আয়োজন করা হয় ।স্থানীয় পেট্রলপাম্পের সামনে গণস্বাক্ষর অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক সুমন সাহু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রমেশ চন্দ্র রাউৎ ও তৃণমূল যুব কংগ্রেসের নয়াগ্রাম ব্লকের সভাপতি রাসবিহারী মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের ও তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন বিজেপি  ক্ষমতায় আসার আগে বলেছিল মানুষকে আচ্ছে দিন এর স্বপ্ন দেখিয়ে ছিল ।কিন্তু ক্ষমতায় আসার পর প্রতিনিয়ত পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে। যার ফলে আচ্ছা দিনের স্বপ্ন মানুষ ভুলে গিয়েছে।এখন কিভাবে বেঁচে থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছে দেশের সাধারণ মানুষ। যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। 


পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়েছেন দিন আনা দিন খাওয়া দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা। তাই দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে শনিবার ও রবিবার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ, গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে শনিবার নয়াগ্রাম পেট্রোল পাম্পের সামনে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু হয়েছে। শনিবারের মতো রবিবার ও এই কর্মসূচি চলবে বলে তিনি জানান ।


সেই সঙ্গে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণা করেন ।সর্বস্তরের মানুষকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর  জন্য তিনি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন নরেন্দ্র মোদী দেশ চালাতে ব্যর্থ তাই প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। শুধু দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার। তাই আগামী দিনে বিজেপিকে ভারত ছাড়া করার জন্য সকলকে তিনি শপথ নেওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.